ষাঁড়ের পাগলামি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

ষাঁড়ের পাগলামি!


ষাঁড়ের পাগলামিতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা ৷ঘটনাটি আসানসোল পুরসভার ৮৫নং ওয়ার্ড তথা মহিশীলা খেজুর তলার ঘনটা ৷ স্থানীয়দের দাবি , বেশ কয়েকদিন ধরেই এলাকায় একটি খ্যাপা ষাঁড় ঘুরে বেড়াচ্ছে ৷ ষাঁড়ের খ্যাপামির জেরে স্থানীয় দোকান-পাট খুলতে সমস্যার সাথে বাজার বসতেও অসুবিধা হচ্ছে ৷ ইতিমধ্যে স্থানীয় বেশ কয়েকজন ষাঁড়ের গুঁতো হয়ে জখম হয়েছেন ৷ এরপরেই স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ প্রশাসন বিষয়টি তাদের নয় বলে এড়িয়ে যায় ৷ এরপর বন দপ্তর ও দমকল বিভাগে জানানো হলেও তেমন কোনো সুরাহা হয়নি ৷ শেষে স্থানীয় যুবকেরা স্থানীয় এক দমকল কর্মীর সহায়তায় খ্যাপা ষাঁড়টিকে বেঁধে রাখতে সক্ষম হয় ৷ এরপরেই স্থানীয় কাউন্সিলারের মাধ্যমে পশু চিকিৎসালয়ে খবর দেওয়া হয় ৷পরে এসে নিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad