এবার লোকালয় এলাকা থেকে উদ্ধার হল একটি অজগর। মালবাজার মহকুমার ওদলাবাড়ি সুভাষ পল্লী লক্ষন সরকারের বাড়ির পাশ থেকে উদ্ধার হল ১০ ফিটের এই অজগরটি।
জানা যায়, বৃহস্পতিবার রাতে এই এলাকার এই বাড়ির পাসেই ছিল এই অজগরটি। বাড়ির মানুষের প্রথমে দেখতে পান এই অজগরটিকে। তড়িঘড়ি খবর দেন মালবাজারের বন কর্মীদের। বনকর্মীরা অনেক চেষ্টার পর খাচা বন্দি করে ওই ১০ ফুট লম্বা অজগরটিকে। তবে লোকালয়ে অজগর কি ভাবে এল এই নিয়ে চিন্তিত এলাকার মানুষ। মালবাজার বন দপ্তরের রেঞ্জার সমির সিকদার জানিয়েছেন, অজগরটিকে চাপড়ামাড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

No comments:
Post a Comment