গলায় রশি দিয়ে বেঁধে রাখতেন বাবা-মা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

গলায় রশি দিয়ে বেঁধে রাখতেন বাবা-মা




গাইবান্ধার ফুলছড়িতে চার বছর ধরে গলায় রশি বাঁধা অবস্থায় পশুর মতো জীবন যাপনকারী মোহাম্মদ আলী (১৬) নামে এক কিশোরকে উদ্ধার করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার দুপুরে ফুলছড়ি উপজেলার দুর্গম এলাকা আলগার চর থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানান, সিভিল সার্জন আহাদ আলী।
তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নানা অপচিকিৎসায় মানসিক ভারসাম্য হারানো ওই কিশোরকে বাধ্য হয়েই তারা বাবা-মা গলায় রশি দিয়ে বেঁধে রাখতেন। বিষয়টি জানতে পেরে উদ্ধারের পর তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়রা জানান, মোহাম্মদের যখন দুই বছর বয়স তখন তার টাইফয়েড জ্বর হয়। তার বাবা-মা ফকিরের ঝাড়-ফুঁকসহ দীর্ঘদিন ধরে তাকে নানা কু-চিকিৎসা করেন। এর ফলে ছেলেটি পঙ্গুত্ব বরণসহ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
মোহাম্মদের বাবা খোকা মিয়া জানান, অভাব অনটনের সংসারে পেটের অন্ন জোগাতেই সবসময় হিমশিম খেতে হয়েছে। ফলে ছেলের সঠিক চিকিৎসায় ব্যর্থ হয়েছি। ছেলের নানা পাগলামিতে বাধ্য হয়ে দীর্ঘ  চার বছর ধরে তাকে রশিতে বেঁধে রেখেছেন বলে জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad