চিকিৎসার গাফিলতি! রোগী মৃত্যু: ধুন্ধুমার হাসপাতাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 August 2018

চিকিৎসার গাফিলতি! রোগী মৃত্যু: ধুন্ধুমার হাসপাতাল



আসানসোল :চিকিত্সার গাফিলতি জেরে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে আসানসোল ইএসআই হাসপাতালের।মৃতের নাম অসীম মুখার্জি( ৩৭ )।

জানা গিয়েছে, গত মঙ্গলবার কোমরে ব্যথা নিয়ে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল মৃত অসীম মুখার্জিকে। এরপর চিকিত্সারত অবস্থায় শুক্রবার রোগীর হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের অভিযোগ বারবার বলার পরেও চিকিত্সার কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তার ফলে রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতাল কতৃপক্ষের অভিযোগ, মৃত্যুর পর পরিজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad