পরিবেশ বিপর্যয়ের মূলে প্লাস্টিক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

পরিবেশ বিপর্যয়ের মূলে প্লাস্টিক


আসানসোলঃ "সুস্থ সমাজ এবং পলিথিন মুক্ত পরিবেশ" এই স্লোগানকে সামনে রেখে রবিবার জামুড়িয়া থানার অন্তর্গত খাসকেন্দায় এক প্রভাতফেরী এবং পথনাটিকার আয়োজন করা হয়েছিল। অগ্রদূত ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম চক্রবর্তী সহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই প্রভাতফেরী খাস কান্দা এলাকা পরিদর্শন করে। বিভিন্ন মোড়ে স্কুলের বাচ্চাদের নিয়ে প্রার্থনা, পথনাটিকার মাধ্যমে প্লাস্টিকের অপকারিতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। বিশিষ্ট সমাজসেবী সমর ব্যানার্জি জানান, প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে না পারলে আমাদের গোটা সমাজটাই শেষ হয়ে যাবে।জামুড়িয়ার বিডিও অনুপম চক্রবর্তী জানান, খুব দ্রুত পলিথিন মুক্ত ব্লক হিসাবে জামুড়িয়ার তে গড়ে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad