"প্রধানমন্ত্রীর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 August 2018

"প্রধানমন্ত্রীর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল"


যুক্তরাষ্ট্রের পর্ন অভিনেত্রী স্টরমি ড্যানিয়েলস স্বীকার করেছেন যে মেলানিয়া ট্রাম্পের পুত্রসন্তান ব্যারন জন্মানোর চার মাসের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়।

বুধবার ‘ইন টাচ’ নামের একটি ম্যাগাজিনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প ও তার সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। অথচ এর আগে তিনি এই সম্পর্কের কথা অস্বীকার করেন।
ড্যানিয়েলস বলেন, সত্যি কথা বলতে আমি এখনও জানি না যে কেন সেটা করেছিলাম কিন্তু আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। আমার খুবই ভালো লেগেছিল। আমি বলেছিলাম যে প্লিজ, আমাকে টাকা দেয়ার চেষ্টা করো না।

তিনি বলেন, ট্রাম্প একটি গলফ টুর্নামেন্টে তার সঙ্গে ডিনার করার জন্য আমাকে আমন্ত্রণ জানান। সেখানেই আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। আমরা কিছুক্ষণের জন্য একসঙ্গে ছিলাম। ট্রাম্প বারবার বলছিলেন, ‘আমি আবারও তোমাকে ডাকব, আমি আবারও তোমাকে ডাকব। তোমাকে আবার দেখতেই হবে আমাকে। তুমি অসাধারণ।

এই পর্ন অভিনেত্রী আরও বলেন, এরপর বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে। লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে ট্রাম্পের নিজের বাড়িতেও একবার মিলিত হয়েছিলাম আমরা।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে নেভাদার লেইক তাহোই হোটেলে ট্রাম্প ও ড্যানিয়েলসে সম্পর্কের সূচনা হয়। এর এক বছর আগে ২০০৫ সালে মেলানিয়াকে বিয়ে করেন ট্রাম্প।

এতে আরও দাবি করা হয়, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ২০১৬ সালের অক্টোবরে ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন।

তবে ড্যানিয়েলস নামে পর্ন চরিত্রে অভিনয় করে আসা স্টেফানি ক্লিফোর্ডের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ওই ধরনের ঘটনা ঘটেনি। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আমি অর্থ নিয়েছি বলে যে গুঞ্জন রয়েছে, তা পুরোপুরি বানোয়াট।

হোয়াইট হাউজের এক বিবৃতির বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনে বলা হয়, এটা পুরনো গুজবের চর্বিত চর্বন। এই ধরনের কথা নির্বাচনের আগেও এসেছিল এবং তা জোরালোভাবেই নাকচ করা হয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad