পুলিসের উদ্যোগে আত্মরক্ষার তালিম ছাত্রীদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

পুলিসের উদ্যোগে আত্মরক্ষার তালিম ছাত্রীদের


কাঁথি::প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা ঘটে কোনও না কোনও এলাকায়। রাস্তাঘাটে,বাসে,ট্রেনে নির্যাতনের শিকার হচ্ছেন স্কুল,কলেজের ছাত্রী থেকে শুরু করে নাবালিকা, শিশু, গৃহবধূপ।প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারেন না তারা। এই ভাবনা থেকেই তালিম চলছে শরীরচর্চা ও আত্মরক্ষার। পূর্ব মেদিনীপুর জেলা পুলিসের শক্তি কর্মসূচির অঙ্গ হিসেবে কাঁথি থানায় শুরু হল  ক্যারেটে শিক্ষা। কাঁথির স্কুল এবং কলেজের ছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া নিচ্ছে।সপ্তাহের প্রতি রবিবারই ছাত্রীদের দেওয়া হবে আত্মরক্ষার তালিম। ছাত্রীরা জানান,টিভিতে ক্যারেটে দেখেছি। ক্যারেটে শিখে ভালো লাগছে। নিয়মিত হলে তারাও ভালোভাবে ক্যারেটে শিখতে পারবে।
কাঁথির অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) ইন্দ্রজিৎ বসু  বলেন,ছাত্রীদের সার্বিক বিকাশের জন্য শরীরচর্চা ও আত্মরক্ষার প্রয়োজন।সেইজন্যই এই ক্যারেটে শিক্ষা খুবই দরকার।এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার পুলিস করছে।

No comments:

Post a Comment

Post Top Ad