পুরুষ সহকর্মীকে বিয়ে করলেন প্রধানমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

পুরুষ সহকর্মীকে বিয়ে করলেন প্রধানমন্ত্রী

পুরুষ সহকর্মীকে বিয়ে করলেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী
সমকামী সঙ্গীকে বিয়ে করলেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল। ইউরোপীয় ইউনিয়নভুক্ত(ইইউ) দেশগুলোর মধ্যে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যে কোন সমকামীকে বিয়ে করলেন।
শুক্রবার দেশটির রাজধানী লুক্সেমবার্গ সিটির টাউনহলে বেশ জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সমকামী সঙ্গী স্থাপত্যবিদ গাথিয়ের ডেসটিনিকে বিয়ে করেণ তিনি। দেশটিতে গত জানুয়ারিতে সমকামী বিয়ের আইন পাশ হওয়ার পর এই জুটিই প্রথম একই লিঙ্গের অধিকারী হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
এই বিয়ে সম্পর্কে বেটেল বলেন, লুক্সেমবার্গ অন্যদের জন্য উদাহরণ হতে পারে।
১৮ মাস আগে রক্ষণশীল এই দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে জয়লাভ করেন বেটেল।
এবছরই ইইউর ১২ তম দেশ হিসেবে সমকামী বিয়ের আইন পাশ করে লুক্সেমবার্গ।
এর আগে ২০১০ সালে আইসল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী জোহানা (নারী) তার সমকামী নারী সঙ্গীকে বিয়ে করেন। কিন্তু দেশটি ইইউভুক্ত নয়।

No comments:

Post a Comment

Post Top Ad