শরীর নিয়ে হেনস্থার শিকার প্রিয়াঙ্কা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

শরীর নিয়ে হেনস্থার শিকার প্রিয়াঙ্কা


বলিউডের সীমানা ছাড়িয়ে তার খ্যাতি এখন আন্তর্জাতিক আঙিনায়। তাতে কি, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও শিকার হয়েছিলেন হেনস্তার! হ্যাঁ, শারীরিক গঠন নিয়ে তাকেও কম কথা শুনতে হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন বলিউড অভিনেত্রী।
অভিনয় ক্যারিয়ার শুরু না করলেও তখন তিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। অভিনয় করবেন ভেবেই দ্বারস্থ হয়েছিলেন এক প্রযোজকের। আর সেখানেই শরীর নিয়ে লজ্জায় পড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে। অন্য কারও বিষয়ে তিনি নাক গলাতে না চাইলেও, তার নিজের ক্যারিয়ারের বাধা হয়ে দাঁড়িয়েছিল তার নাক। বলা হয়েছিল, প্রিয়াঙ্কার শারীরিক গঠন নাকি বেশ বেখাপ্পা। আর নাকটাতো বটেই। সেটি নাকি মোটেও ভাল নয়।সেদিন অবশ্য নাক নিয়ে মুষড়ে পড়েননি প্রিয়াঙ্কা। বরং নিজের ধারনায় স্থির ছিলেন। তার বিশ্বাস ছিল নিজের অভিনয় ক্ষমতার প্রতি। বাকিটা তো ইতিহাস। আজ তাই তিনি বলতে পারেন, মেয়েরা কেমন দেখতে হবে সে তা নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারনা আছে। কিন্তু সেই ধারনাকে পাত্তা দেননি তিনি। নিজের অভিনয় ক্ষমতা দিয়েই নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন। আর তাই খ্যাতির শীর্ষে পৌঁছেও তিনি বলেন, সেদিন প্রযোজকের কথা শুনেও নাক বদলাননি তিনি। এটাই তার আসল নাক৷ আজ বলিউড থেকে হলিউড- কোথাও কাজ করতে তার কোন অসুবিধা হচ্ছে না। এমনকী আজ তার সৌন্দর্য্য নিয়েও কোন প্রশ্ন উঠছে না। পুরো বিষয়টিই যে আপেক্ষিক আজ তা তিনি প্রমাণ করে দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad