অর্ক রায়, মালদা: পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রিজাইডিং অফিসার ও অন্যান্য আধিকারিকরা না পৌঁছানোয় এখনো পর্যন্ত প্রধান গঠন করতে পারল না বিজেপি। মালদার গাজোল থানার এচাক নগর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। ঘটনাস্থলে গাজলের বিডিও পৌঁছলে বিজেপি এবং নির্দল এর বিজয়ী পঞ্চায়েত সদস্য এবং তাদের সমর্থকদের হাতে ঘেরাও। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা বিশাল পুলিশবাহিনী। পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও অন্যান্য আধিকারিকদের নির্ধারিত সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছানোর কথা থাকলেও কেন তারা সেখানে পৌঁছে নি তার কোনো সদুত্তর দিতে পারেননি ভি
বিডিও।
এই চাচা নগর গ্রাম পঞ্চায়েতে এবারে মোট ১৫ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৮ টি, তৃণমূল ৫ টি এবং নির্দল ২ টি। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এই পঞ্চায়েতে দল ভাঙার খেলায় নেমেছিল তৃণমূল কিন্তু শেষ পর্যন্ত সফল না হওয়ায়, প্রশাসনিক ভাবে বাধা সৃষ্টি করে বিজেপির প্রধান নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করছে তৃণমূল, এমনই অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি আধিকারিক রা কেন পৌছলেন না তার উত্তর তারাই দিতে পারবেন এ ব্যাপারে তৃণমূলের কিছু বলার নেই। তবে জেলার রাজনৈতিক মহলের বক্তব্য, দল ভাঙার খেলায় জিততে না পেরে প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপির ভোট গঠনে বাধা দিচ্ছে তৃণমূল। এ ঘটনা কোন অবস্থাতেই সুস্থ রাজনীতির পক্ষে কাম্য নয়।

No comments:
Post a Comment