মোদি- মমতার লড়াই! উত্তপ্ত মালদা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

মোদি- মমতার লড়াই! উত্তপ্ত মালদা



অর্ক রায়, মালদা : সেয়ানে সেয়ানে টক্কর মোদি মমতার, তবে এ লড়াই কোন রাজনৈতিক লড়াই নয়। মালদার বিভিন্ন বাজার থেকে অলিগলি এখন সরগরম এই লড়াই। না এর মধ্যে কিন্তু রাজনীতি খুঁজতে যাবেন না। এ লড়াই মমতা মোদির ছবি দেয়া রাখির লড়াই। মালদার বিভিন্ন বাজারে রং বেরঙের রাখি কে পেছনে ফেলে হট কেক এখন মোদি মমতার ছবি দেওয়া রাখি। বিক্রিও হচ্ছে দেদার খুশি বিক্রেতা সকলেই।


কদিন বাদেই খুশির রাখি উৎসব। সারা ভারতের সঙ্গে মালদা জেলাতেও পালিত হবে সম্প্রীতি আর সৌভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার এই উৎসব। তাই মালদা শহরের বিভিন্ন বাজার ছাড়াও শহরের অলিগলিত এখন রাখিতে ছয়লাপ। আর এদের মাঝেই নজর কাড়ছে মোদী এবং মমতার ছবি দেওয়া রাখি। ছোটদের তেমন এই রাখির প্রতি আগ্রহ না থাকলেও রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে এই রাখি। ২০ থেকে ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে এই রাখি।


মালদার নেতাজি পৌর বাজারের এক রাখি বিক্রেতা শুভেন্দু দাস জানালেন, কদিন আগেই মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ৭০০ রাখি তিনি নিয়ে এসেছিলেন বিক্রির জন্য। ইতিমধ্যেই তা বিক্রি হয়ে গেছে। প্রবল চাহিদা দেখে আবার অর্ডার দিয়েছেন এই রাখির।
অন্য এক বিক্রেতা রঞ্জিত কুন্ডু জানালেন মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রাখির পাশাপাশি দেদার বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া রাখিও। প্রথমে তো বোঝাই যায় নি যে, রাজনৈতিক নেতা নেত্রীর ছবি দেওয়া রাখির চাহিদা এত বেশি হবে।
রাজনৈতিক কর্মী নেতা নেত্রী থেকে সাধারণ মানুষ অনেকেরই পছন্দের প্রথম সারিতে রয়েছে এই রাখি। বাবার হাত ধরে রাখি কিনতে আসা ছোট্ট প্রিয়া যখন রং বেরঙের রাখি দেখতে ব্যস্ত তখন বাবার পছন্দ, প্রধানমন্ত্রীর ছবি দেওয়া রাখি জানালেন প্রতিবারই তো বিভিন্ন ধরনের নরেন্দ্র মোদির ছবি দেওয়া রাখিই কিনব।
পাশের দোকানে তখন আজমল হোসেন অধীর আগ্রহে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রাখি। চারপাশে আরো দু-একটি উৎসাহী মুখ এদের সকলের পছন্দ মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রাখি ই।
এ বছরে মোদি মমতার রাখির চাহিদা তুঙ্গে থাকায়, ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন রাজনৈতিক নেতাকর্মীরাও।


মালদার ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বক্তব্য, মুখ্যমন্ত্রী র উন্নয়ন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতেই সাধারণ মানুষ আগ্রহ দেখাচ্ছেন তার ছবি দেওয়া রাখিতে এটা সত্যিই একটা ভালো দিক।
অন্যদিকে বিজেপি নেতাদের বক্তব্য সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী স্বচ্ছ ইমেজ, আর এ বিপুল কর্মযজ্ঞ কে সমর্থন জানাতেই সাধারণ মানুষের এই মোদির ছবি দেওয়া রাখির প্রীতি।
সারা রাজ্যে যখন রাজনৈতিক হিংসা আর হানাহানি তখন মালদার বিভিন্ন বাজারে ছোট্ট পরিসরের মধ্যেও তীব্র উত্তেজনা আর প্রতিযোগিতা থাকা সত্বেও পাশাপাশি বিক্রি হচ্ছে মোদি মমতার রাখি। আর এই রাখি কে মাধ্যম করেই আগামী দিনে বহু মানুষ শপথ নেবেন সৌভ্রাতৃত্ব, স্নেহ ,ভালোবাসা আর প্রেমের। সুদৃঢ় করবেন সম্পর্কের বন্ধন কে। তাই বোধহয় রাখির দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সত্তরোর্ধ্ব বৃদ্ধের বিড়বিড় করে বলা কথাটা, শুধু রাখি নয়, বছরের বাকি দিনগুলো যদি এভাবেই সৈভ্রাতৃত্ব ,ভালোবাসার বন্ধনে একে অপরকে কাছে টেনে, কাটিয়ে দেওয়া যেত, তাহলে বোধহয় আমাদের সাক্ষী থাকতে হতো না, এত হিংসা, রক্তপাত আর প্রাণহানির। এটাই বোধহয় মূল নির্যাস হওয়া উচিত রাখি বন্ধন উৎসবের।

No comments:

Post a Comment

Post Top Ad