রণবীর উভকামী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

রণবীর উভকামী!



সমকামী নয়, উভকামী রণবীর সিং। ছেলে, মেয়ে উভয়ের সঙ্গেই যার যৌন মিলন, এমন একটি চরিত্র এই নায়কের। কিন্তু বাস্তবে নয়। এমন চরিত্রে তাকে দেখা যাবে ‘পদ্মাবতী’ সিনেমায়।
ভারতীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, এই চরিত্রটি উভকামী। সঞ্জয় লীলা বানসালির ছবি 'পদ্মাবতী'তে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করছেন রণবীর। খিলজির সঙ্গে ভৃত্য মালিক কাফুরের সম্পর্ক দেখানো হবে ছবিতে।
যদিও এমন চরিত্রে অভিনয় করতে বিশেষ দেখা ‌যায় না বলিউডের নামী অভিনেতাদের। ব্যতিক্রম অক্ষয় কুমার। 'ঢিসুম' ছবিতে তিনি ছিলেন সমকামীর ভূমিকায়। তবে সেটা কয়েক মিনিটের চরিত্র। কিন্তু উভকামী চরিত্রে অভিনয়ের সাহস দেখাননি কোনও বড় অভিনেতাই। এই প্রথাই এবার ভাঙতে চলেছেন রণবীর সিং।
রানি ‘পদ্মাবতী’র চরিত্রে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন। ‘পদ্মাবতী’র স্বামী রাজা রাওয়াল রতন সিং হয়ে পর্দায় আসবেন শহীদ কাপুর। এছাড়াও এতে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি। অসংখ্যবার দুর্ঘটনার কারণে শুটিং ব্যহত হওয়ায় আগামী বছর মুক্তি পাবে ‘পদ্মাবতী’।

No comments:

Post a Comment

Post Top Ad