হার রিয়াল! চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

হার রিয়াল! চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে উয়েফা সুপার কাপ নিজেদের ঘরে তুলে নিলো অ্যাতলেটিকো মাদ্রিদ৷ সুপার কাপের মাদ্রিদ ডার্বিতে নায়ক দিয়েগো কোস্তা৷ সুপার কাপের ইতিহাসে দ্রুততম গোলসহ রিয়ালের জালে দু’বার বল পাঠান স্প্যানিশ তারকা৷ এদিন ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর ২-২ সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ে দুইটি গোল করে অ্যাতলেটিকো মাদ্রিদ।অ্যাতলেটিকোর অপর গোল দু’টি আসে নিগুয়েজ ও কোকের পা থেকে৷ রিয়ালের হয়ে একটি গোল করেন বেঞ্জেমা আর পেনাল্টি থেকে অপর গোলটি করেন রামোস৷
বুধবার রাতে এস্তোনিয়ার তালিনে শুরুতে দিয়েগো কস্তার দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচ শুরুর ৫০ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। মাঝমাঠের আগে থেকে দিয়েগো গদিনের উঁচু করে বাড়ানো বল প্রথম হেডে সামনে বাড়ানোর পথে পরাস্ত করেন সের্হিও রামোসকে, দ্বিতীয় হেডে পিছনে ফেলেন রাফায়েল ভারানেকে আর সবশেষে ছয় গজ বক্সের বাইরে বাইলাইনের কাছ থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।
প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম গোলের আগের রেকর্ডটি ছিল এভার বানেগার দখলে। ২০১৫ সালে বার্সেলোনার কাছে ৫-৪ ব্যবধানে হারের ম্যাচে তৃতীয় মিনিটে তখনকার রেকর্ডটি গড়েছিলেন সেভিয়ার আর্জেন্টাইন এই মিডফিল্ডার।১৭তম মিনিটে ইয়ান ওবলাকের নৈপুণ্যে ব্যবধান ধরে রাখে অ্যাতলেটিকো । মার্সেলোর নিচু ক্রসে মার্কো আসেনসিওর ফ্লিক ঝাঁপিয়ে এক হাত দিয়ে ঠেকান স্লোভেনিয়ার গোলরক্ষক।
বিরতির পর ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন সার্জিও রামোস। ৭৯তম মিনিটে দিয়েগো কস্তা আবার গোল করেন। ফলে ম্যাচে ২-২ সমতা তৈরি হয়। ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।
এরপর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ে ম্যাচের ৯৮তম মিনিটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোলটি করেন সাউল নিগেস। ১০৪তম মিনিটে কোকের গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো মাদ্রিদ।
প্রতি বছর নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী ও ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মধ্যে লড়াইটি হয়ে থাকে। এবারই প্রথম একই শহরের দুটি ক্লাব এই লড়াইয়ে মুখোমুখি হলো।আর প্রথম ক্লাব হিসেবে তিনবার প্রতিযোগিতাটিতে খেলার সুযোগ পেয়ে প্রতিবারই শিরোপা জয়ের কীর্তি গড়লো আতলেতিকো। ২০১০ ও ২০১২ সালে আগের দুবার জিতেছিল তারা।

No comments:

Post a Comment

Post Top Ad