অর্ক রায়, মালদা: ফের ভিন রাজ্যে কাজে গিয়ে যুবকের মৃত্যু মালদহের রতুয়া আইলপাড়া গ্রামের ঘটনা।মৃত যুবকের নাম সেখ হাসিরুল(২৩)।
জানা যায়, মৃত যুবকের বাড়ি রতুয়া আইলপাড়া গ্রামে বাবা সেখ সাজ্জাদ পেশায় ভেনচালক মৃত যুবকরা চার ভাই সে ছিল মেজো বাবা সাজ্জাদ জানান বাড়ি থেকে দেড় মাস আগে বন্ধুদের সঙ্গে টাওয়ারের কাজে গিয়েছিল ওড়িশ্যার রায়গরে শনিবার কর্মস্থল থেকে ফোন আসে তার ছেলে টাওয়ার থেকে পড়ে মারা গেছে,সোমবার বিকেলে মৃতদেহ নিয়ে আসা হয় তার বাড়িতে।মৃতদেহ বাড়ি পৌছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনেরা এলাকায় নেমে আসে শোকের ছায়া।মৃত যুবকের আত্মীয় আবু কালাম আজাদ আভিযোগকরে বলেন, আমাদের রাজ্যে কাজের অভাব তাই হাজার হাজার যুবকদের কাজের সন্ধানে পাড়িদিতে হয় ভিন্ন রাজ্য টাওয়ারের কাজে অথবা অন্যকোন কাজে সেখানে বেসরকারী কোম্পানির অধীনে কাজকরতে হয় এবং সেইসব কম্পানির উদাসীনতার কারনে অকালে মৃত্যু হয় শ্রমিকদের।

No comments:
Post a Comment