মথুরাপুর স্টেশনে উদ্ধার বোমা!চাঞ্চল্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

মথুরাপুর স্টেশনে উদ্ধার বোমা!চাঞ্চল্য



মৃন্ময় নস্কর, মথুরাপুর: শনিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর ১ নম্বর প্লাটফর্মে বোমের বাগ দেখে আতঙ্কিত হয়ে পড়ে রেলের নিত্য যাত্রীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল ৭ টার সময় মথুরাপুর ১নম্বর প্লাটফর্মের ধারে হকার বিকাশ হালদারের একটি নিজের রুমাল দোকান খুলতে এসে, হঠাৎই তার লক্ষ্য পড়ে তার পিছনের বেঞ্চে একটি ব্যাগ।ব্যাগটি বেঞ্চের উপরে বসানো রয়েছে।


বিকাশ কৌতূহলবশত ব্যাগটির মুখ খুলে দেখে ভিতরে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে স্টেশন এর পাহারারত সিভিক পুলিশকে জানায়।খবর দেওয়া হয় বারাইপুর থেকে এবং লক্সমি কান্তপুর জিআরপি পুলিশকে।সকাল ১০টা ১৫ মিনিটে বিশাল জি আর পি বাহিনী এসে বোমার ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের মধ্য থেকে ৩ টি তাজা তাজা বোমা উদ্ধার করে বোমা গুলিকে জলে ডুবিয়ে নিস্তেজ করে দেয়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জি আর পি জানান প্লাটফর্মের ধারে একটি পড়ে থাকা বাগ থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়।বোমা গুলি নিষ্কৃিয় করে দেওয়া হয়।তবে কারা এগুলি রেখেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad