বাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

বাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ!



বাড়ি থেকে ভিন রাজ্যের ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধার।ঘটনাটি ঘটেছে হাবড়া বানিপুর মধ্যহারিয়ায়।মৃতার নাম কৃষ্ণ লাল ।বয়স২৬ বছর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড় খন্ডের বোকারোর ২৬ বছর বয়সের কৃষ্ণ লালের মৃতদেহ উদ্ধার করা হয় হাবড়া বানিপুর মধ্যহারিয়ায় একটি বাড়ি থেকে।সকালে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

স্থানীয় মানুষের অভিযোগ, ছাত্রটি স্বভাব চরিত্র খুব ভালো ছিল। গোপাল সাহার বাড়িতে ভাড়া থাকতো। পাশের ঘরে আর এক ছাত্র থাকতো বলে জানা গেছে। কিন্তুু ঘটনার আগে থাকতে সে তার বাড়িতে গেছিল।
এলাকার লোকজন আরো দাবী করে রবিবার দুই হিন্দী ভাষী যুবক এই ছাত্রের খোঁজে পাশাপাশি বাড়িতে তার ছবি দেখিয়ে খোঁজ করে। সোমবার সকাল সাতটা নাগাদ ওই দুই যুবককে দেখা গেছে বলে জানায় এলাকার লোকজন। তারপরেই এই মৃত্যুর ঘটনার কথা জানতে পারে। খুন না আত্মহত্যা তদন্তে হাবড়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad