ডাম্পারের ধাক্কায় মৃত পথচারী! উত্তেজনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 10 August 2018

ডাম্পারের ধাক্কায় মৃত পথচারী! উত্তেজনা


চাঁদনী, ময়নাঃ ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর।  শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ময়না থানার বলাইপন্ডায় নিকট  বাগেরপুল এলাকায়। মৃতের নাম লক্ষ্মন পাত্র (৪৭)। বাড়ি ময়না থানার কাঁথিচক এলাকায়।


স্থানিয় ও  পুলিশ সূত্রে জানাগিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮ টা নাগাদ ময়না - মেদিনীপুর রাজ্য সড়ক দিয়ে একটি দ্রুতগতির ডাম্পার যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধার থেকে যাওয়া এক পথচারিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পথচারীর। ঘটনার খবর পেয়ে ময়না থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক ডাম্পার ও তার চালককে পুলিশ আটক করেছে পুলিশ। রাস্তা দুধারে ইমারতি দ্রব্য রাখা ও রাস্তার বেহাল অবস্থার কারনে রাজ্য সড়ক বেশকিছু সময়ের জন্য অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় স্থানিয়রা। পুলিশ গিয়ে অবরোধ তুলে তা স্বাভাবিক করে।


তবে রাজ্য সড়কের বেহাল অবস্থার কারনে প্রাশই ছোট বড় দূর্ঘটনা লেগেই রয়েছে বলে স্থানিয়দের অভিযোগ। দীর্ঘদিন ধরে রাজ্য সড়কের বেহাল দশায়  পরিনত হলেও সরকারের কোন ভুক্ষেপ নেই।

No comments:

Post a Comment

Post Top Ad