প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে সালমন খানের রিয়েলিটি শো ‘দশ কা দম’। যদিও শেষের এপিসোডের এখনও টেলিকাস্ট হয়নি। কিন্তু, শাহরুখ খানের ফ্যান ক্লাবের তরফে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে শাহরুখ খান, সালমন খান এবং রানি মুখোপাধ্যায়কে একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, ওই শো-এ দেখা যায় বিগ বি অমিতাভ বচ্চনকেও। যদিও সেটা ডামি রূপে।
ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি শাহরুখ, সালমন এবং রানি মুখোপাধ্যায়কে একসঙ্গে দেখা যায় ‘দশ কা দম’-এর স্টেজে। ওই অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ, সালমনকে একসঙ্গে দেখে রানি ‘মেরে করণ, অর্জুন আ গ্যায়ে’ বলে চেঁচিয়ে ওঠেন। শুধু তাই নয়, শাহরুখ, সালমনের মধ্যে কে আগে শিশুদের ন্যাপকিন পাল্টাতে পারেন শুরু হয় সেই প্রতিযোগিতাও। আর সেখানে সালমন অনেকটাই এগিয়ে যান শাহরুখের তুলনায়। যা দেখে রানি বলেন, ‘আব শাদিবাদি ছোড় দো, বাচ্চা প্যায়দা করলো’ অর্থাৎ আর ‘বিয়ে করার দরকার নেই। এবার বাচ্চার জন্ম দাও’। রানির ওই কথা শুনে হেসে ফেলেন শাহরুখ খানও।
শুধু তাই নয়, মেয়েদের মন কাড়তে হলে একটু ভালভাবে কথা বলতে হয়। সব সময় রাগি রাগি ভঙ্গিতে কথা বললে, মেয়েরা তার কাছে আসবে না বলেও সালমনকে উপদেশ দেন শাহরুখ। এসময় সালমন বলেন, তিনি তো সব সময় মেয়েদের সঙ্গে ভালভাবেই কথা বলেন।
সবকিছু মিলিয়ে হাসিখুশি মজায় ভরে ওঠে ‘দশ কা দম’-এর এই এপিসোড।
এদিকে ‘ভারত’ছবির প্রথম পর্যায়ের শুটিং সেরে মুম্বাইতে ফিরেছেন সালমন খান। এই সিনেমায় সলমনের সাথে রয়েছেন ক্যাটরিনা কাইফ, নোরা ফতেহি, সুনীল গ্রোভার সহ আরও অনেকে। সালমন এবং ক্যাটরিনার প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়ে গেলেও, এই মুহূর্তে মাল্টায় রয়েছেন নোরা। পরিচালক আলি আব্বাস জাফরের কথা মতই এই মুহূর্তে মাল্টায় শুটিং শুরু করেছেন এই ইন্দো-মরক্কান ডান্সার।
সালমন যখন ‘ভারত’ নিয়ে ব্যস্ত, সেই সময় শাহরুখ ব্যস্ত ‘জিরো’ছবির শুটিং নিয়ে। ‘জিরো’ছবিতেও শাহরুখ খানের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং আনুষ্কা শর্মা। জানা গেছে, প্রিয়াঙ্কা ‘ভারত’সিনেমা থেকে সরে যাওয়ার পর পরই এই সিনেমার জন্য ক্যাটরিনাকে বেছে নেওয়া হয়। শুধু তাই নয়, সালমন খান যখন অসুবিধায় পড়েছেন, ক্যাটরিনাই সবার প্রথমে তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এবারেও নাকি তার ব্যতিক্রম হয়নি। -২৪ ঘন্টা

No comments:
Post a Comment