মেয়ের সঙ্গে ভাইরাল সাইফ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

মেয়ের সঙ্গে ভাইরাল সাইফ


তৈমুর ছাড়াও আরও দুই সন্তানের বাবা সাইফ আলি খান। এরমধ্যে সাইফ ও অমৃতা সিংয়ের সংসারের একমাত্র কন্যা সারা আলি খান পা রেখেছেন বলিউডে। ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে শিগগিরই বলিউড অভিষেক করবেন সারা। এর আগে সামনে এলো সারা আলি খানের ছোটবেলার এক আদুরে ছবি। বাবা সাইফের কোলে দেখা যাচ্ছে সারাকে, যা প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল।
ছবিতে দেখা যাচ্ছে, সাইফ আলি খান শেভ করার জন্য গালে শেভিং ফোম লাগিয়ে কোলে নিয়েছেন সারাকে। আর সারার হাতে দেখা যাচ্ছে শেভিং রেজার। অর্থাৎ সারা তারা বাবা সাইফকে শেভ করে দিচ্ছেন, ছবিটি এমন গল্পই বলছে। আদুরে এই ছবিটি পোস্ট করা হয়েছে ‘ব্লউডিরেক্ট’ নামের একটি ইনস্টাগ্রাম ফ্যানপেজে, যা প্রকাশের পরেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে সাইফ আলি খানের ৪৮ বছরের জন্মদিন পালন করা হয়। সাইফের জন্মদিনে রাতভর পার্টি করেন কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, সারা আলি খান, ইব্রাহিম খান, সোহা আলি খান এবং কুনাল খেমু। সাইফের জন্মদিন উপলক্ষে সেদিন হাজির ছিলেন পতৌদি পরিবারের ঘনিষ্ঠরাও।
সূত্র: টাইমস নাও

No comments:

Post a Comment

Post Top Ad