এ তো বলদা সলমন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

এ তো বলদা সলমন!



প্রিয়াঙ্কা ছাড়লেন সালমানের ভারত ! তাও নাকি নিক জোনাসের কারণে ৷ তবে প্রথমটা এ খবর ছড়ালেও, এখন শোনা যাচ্ছে নিকের জন্য নয় বরং হলিউডের এক ছবির জন্যই নাকি ‘ভারত’ ছেড়েছেন প্রিয়াঙ্কা ৷ প্রিয়াঙ্কার জন্যই এখন বিনোদনের খবরে ট্রেন্ডিং সালমান ভারত ৷ তবে এরই মাঝে হঠাৎ করে ফাঁস হয়ে গেল, ‘ভারত’ সিনেমায় সালমানের লুক ! এই লুক দেখে নেটিজেনরা একেবারেই অবাক ৷ কেমন যেন মোটা চেহারার হয়েছেন সাল্লু !

জানা গিয়েছে, ‘ভারত’ ছবিতে পাঁচরকম লুকে দেখা যাবে সালমান খানকে ৷ একটিতে তিনি রয়েছেন সার্কাসের স্টান্টম্যান লুকে ৷ সেই লুকের ছবিই ফাঁস হল ইন্টারনেটে ৷ সাদা স্যান্ডো গেঞ্জি, টেরিকাটা চুলে সালমন যেন একেবারেই অন্যরকম !

‘ভারত’ ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর ৷ সালমন ছাড়াও এই ছবিতে দেখা যাবে দিশা পাটানি, টাবু, গুলশন গ্রোভারকে ৷ নতুন খবর অনুযায়ী, প্রিয়াঙ্কার জায়গায় ক্যাটরিনাও থাকছেন এই ছবিতে ৷ ছবিটি কোরিয়ান ভাষায় তৈরি ‘ওডে টু মাই ফাদার’ থেকে অনুপ্রাণিত ৷

No comments:

Post a Comment

Post Top Ad