‘সলমন আমার কাছে ইশ্বরের মতো’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

‘সলমন আমার কাছে ইশ্বরের মতো’



এরই নাম হয়তো মায়ানগরী। এক রাতে লাইমলাইটে আসা, আর ঠিক রাত কাটতেই যেন ঘন কালো অন্ধকারে। ফেম, অর্থ, প্রতিপত্তি যেন ক্ষণিকের। না হলে কি বলিউডের এক সময়ের হিরোইনের অবস্থা এখন এরকম হয়। তাও আবার বলিউডের খানজাদা সালমানের সঙ্গে অভিনয় করেছেন যখন। হ্যাঁ, ঠিক এরকমটিই ঘটেছে এক সময়ের নায়িকা পূজা দাদওয়ালের সঙ্গে।

৯০ সালে সালমানের বীরগতি ছবিতে দেখা গিয়েছিল পূজাকে। অভিনেত্রী পূজা এখন টিবি ও ফুসফুসের সংক্রমণের অসুখে ভুগছেন। এমনকী, অর্থনৈতিক দিক থেকে এতটাই বিপর্যস্ত পূজা যে, চিকিৎসার জন্য অর্থ জোগার করতে পারেননি। কোনও উপায় না দেখে, অবশেষে সংবাদ মাধ্যমের সাহায্য নেন পূজা।

পূজা জানান, আমি গত ১৫ দিন থেকে টিবি হসপিটালে ভর্তি রয়েছি। আমার অসুস্থতার কথা জানিয়ে সালমানকে একটি ভিডিও পাঠিয়েছি। আশা করি সালমান আমাকে সাহায্য করবে।

নায়িকা পূজার ডাকে সাড়া দিয়েছেন সালমান। এগিয়ে এসেছেন সাহায্যের জন্যই। পূজার চিকিৎসার সবরকম খরচ নিজে কাঁধে নিয়েছেন। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পূজা।

আর হাসপাতাল থেকে বেরিয়েই সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছেন, খুব কষ্টে ছিলাম। চোখের সামনে মৃত্যুকে দেখেছিলাম। সালমান আমার কাছে ইশ্বরের মতো। সালমানের সাহায্য না পেলে হয়তো প্রাণ ফিরে পেতাম না।সালমানই আমাকে বাঁচিয়েছে। আমি ওর প্রতি চিরকৃতজ্ঞ।

No comments:

Post a Comment

Post Top Ad