টেনিস কোর্টে সন্তানসম্ভাবা সানিয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

টেনিস কোর্টে সন্তানসম্ভাবা সানিয়া





দীর্ঘদিন কোর্ট থেকে দূরে ছিলেন৷ আর কোর্ট থেকে দূরে থাকতে পারলে না৷অক্টোবরে মা হতে চলা সানিয়া বোন আনম মির্জার সঙ্গে রীতিমত টেনিস খেললেন৷ সাত মাসের অন্তঃসত্ত্বা বেশিরভাগ মহিলা যখন বিশ্রামে থাকেন, তখন ভারতীয় টেনিস সুন্দরী ব্যাকেট হাতে কোর্টে নেমে পড়লেন৷১২ এপ্রিল, ২০১০ এ পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয় হায়দরাবাদি টেনিস সুন্দরীর৷ আট বছর পর মা হতে চলেছেন সানিয়া৷ হাঁটুর চোটে গত বছর থেকে কোর্ট থেকে সরে দাঁড়িয়েছেন সানিয়া৷ অন্তঃসত্ত্বা হওয়ার পর অবশ্য পুরোপুরি বিশ্রাম নেন ভারতীয় টেনিস তারকা৷ অন্তঃসত্ত্বার বিভিন্ন ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হায়দরাবাদি৷ ব়্যাকেট হাতে কোর্টে বল মারার ভিডিও পোস্ট করে সানিয়া লিখেছেন, ‘টোল্ড ইউ…ক্যান নট কিপ মি অ্যাওয়ে..আই নিড সাম উইল টু মুভ থ্রু৷’

গত বছর হাঁটুর অস্ত্রোপচার হয় ছ’টি গ্র্যান্ড স্ল্যামের মালিকন সানিয়ার৷ ফলে তাঁর ক্যারিয়ার যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়ে৷ তবে এখনও দেশের হয়ে অলিম্পিকে পদক জেতার স্বপ্ন দেখেন সানিয়া৷ ২০২০ টোকিও অলিম্পিকে দেশের হয়ে পদক জিততে চান হায়দরাবাদি টেনিস সুন্দরী৷

No comments:

Post a Comment

Post Top Ad