টলিউডে বাড়ছে যৌন হয়রানি! কেন?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

টলিউডে বাড়ছে যৌন হয়রানি! কেন??


টলিপাড়ায় নিত্যদিন কাহিনীর শেষ নেই। তার মধ্যে নতুন সং‌‌যোজন। এবার অনস্ক্রিনে ‌যৌন হেনস্থার অভিযোগ নামি পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ হয়েছেন এক তরুণী। কাঠগড়ায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়, অভিনেতা-পরিচালক ‌যিশু সেনগুপ্ত ও মানিকজোড় পরমব্রত ও রুদ্রনীল।

‌যাবতীয় বিকর্তের সূত্রপাত কালার্স বাংলার সঙ্গে সৃজিৎ অনুষ্ঠানকে নিয়ে। মূলত সাক্ষাৎকারধর্মী এই অনুষ্ঠানের হোস্ট ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালনা করেছিলেন ‌যিশু সেনগুপ্ত। তারই একটি পর্বে হাজির হন বাংলা সিনেমা ও টিভির পরিচিত মুখ পরমব্রত ও রুদ্রনীল। সেখানে ঋতুপর্ণা চৌধুরী নামে এক তরুণীকে নিয়ে কথা ওঠে। ঋতুপর্ণা বান্ধবী বলে দাবি করে বেশ কিছু মন্তব্য করেন দুই অভিনেতা।

সেই মন্তব্যেই আহত বলে জানিয়েছেন ওই তরুণী। সটান আদালতে ‌‌যৌন হেনস্থার অভি‌যোগ দায়ের করেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad