আমেরিকার টেনেসির একটি খামারে কাজ করার সময়েই ওই কাণ্ড ঘটায় জিডিয়ন ডি সোয়ারজেন্তরুবার নামে ২০ বছরের ওই যুবক। একটি স্ত্রী গাধার সঙ্গে সঙ্গমের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় গ্রেফতারও করা হয়। বিচারপ্রক্রিয়ার শেষে আদালত বলে, কোনও পশুকে যৌনহেনস্থা একটি জঘন্য অপরাধ। এই অপকর্মের জন্য ওই যুবকের ন’মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত। সেই সঙ্গে ৪৪৩ ডলার জরিমানা। জেলেই ওই যুবককে নিয়মিত কাউন্সিলিংয়ের নির্দেশ দেওয়া হয়।
আগেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতের কাছে স্বীকার করে নিয়েছিল ওই যুবক। সম্প্রতি তার সাজা কমানোর জন্য ফের আবেদন জানায় আদালতের কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে নতুন রায় দিয়েছে আদালত। আগামী সোমবার থেকে আর মাত্র এক মাসের সাজা খাটতে হবে তাকে। এমনকি কাজকর্মের জন্য জেল থেকে বের হওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
তবে কোনও খামারে যাওয়া নিষেধ।
বলা যায় না...

No comments:
Post a Comment