৬৩ বছরের রনি ও ডনি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

৬৩ বছরের রনি ও ডনি!




পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী জোড়ালাগা বা সিয়ামিজ যমজ রনি ও ডনি গ্যালিয়ন। ২০১৪ এর অক্টোবরে ৬৩ বছরে পা রাখেন মার্কিন এই যমজ।
এর আগে, থাই যমজ চ্যাং ও এঙ বানকারকে ছাড়িয়ে যান রনি ও ডনি। ১৮৭৪ সালে ৬২ বছর আট মাস ছয় দিন বয়সে নর্থ ক্যারোলিনায় মারা গিয়েছিলেন চ্যাং ও এঙ। গত অক্টোবরে রনি ও ডনি ইতালির যমজ গিয়াকোমো ও গিওভানি বাতিস্তাকে টপকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী জোড়ালাগা যমজের রেকর্ড গড়েন। ইতালির এই যমজ ১৯৪০ সালে ৬৩ বছর বয়সে মারা গিয়েছিলেন। তবে তাদের সঠিক জন্ম তারিখ জানা যায়নি।
রনি ও ডনি দু'জন হলেও তাদের কোমর একসাথে লাগানো। তাদের দু'টি করে হাত, দু'টি করে পা রয়েছে। হৃদপিণ্ড ও পাকস্থলীও আলাদা।
তাদের জন্ম ১৯৫১ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে। আলাদা করতে চিকিৎসকেরা তাদেরকে দুই বছর হাসপাতালে রেখে দিয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারের পর উভয় শিশু বেঁচে যাবে, এমন নিশ্চয়তা না দিতে পারায় শেষ পর্যন্ত তারা একসাথেই বাড়ি ফেরেন। যমজ রনি ও ডনি মনে করেন, সেটা ছিল সর্বোত্তম সিদ্ধান্ত। তারা উত্তর ও দক্ষিণ আমেরিকায় বিভিন্ন সার্কাসে অংশ নেন।
সাধারণত প্রতি দুই লাখ শিশুর মধ্যে একটি জোড়ালাগা শিশুর জন্ম হতে পারে। তাদের বেঁচে থাকার হার ৫ থেকে ২৫ ভাগ।

No comments:

Post a Comment

Post Top Ad