বৃদ্ধ বাবা, মাকে মারধর গুণধর ছেলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 August 2018

বৃদ্ধ বাবা, মাকে মারধর গুণধর ছেলের




লাঠি দিয়ে বৃদ্ধ বাবা ও মাকে মারধোর করে ছেলে ৷ ঘটনাটি ঘটেছে জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর ।

সূত্রের খবর, বাবার বুকে কামড়ে দিয়ে মাংস তুলে নিল ছেলে ৷ মারধোরের চোটে মাথা ফাটল বাবার, বিছানায় শয্যাশায়ী মা ৷ বয়সের ভারে উপার্জনে অক্ষম তারা ৷ তাই বড়ছেলে নীলমনি বাসারের কাছ থেকে খাওয়া দাওয়ার জন্য মাসে ১ হাজার টাকা করে দাবী করেছিলেন ৷ বারুইপুর আদালতে খোরপোষ চেয়ে এই কারণে মামলাও করেছিলেন তিনি ৷ সেই মামলার নোটিশ শুক্রবার পান বড় ছেলে ৷ তারপরেই সোনারপুর থেকে জয়নগরের বাড়িতে গিয়ে বাবা ও মায়ের উপর লাঠি দিয়ে হামলা চালায় সে ৷ আক্রান্ত বৃদ্ধের নাম গোপাল বাসার ৷ এখন বর্তমানে সোনারপুরে ছোটো ছেলের বাড়িতে আশ্রয়ে আছে।

No comments:

Post a Comment

Post Top Ad