জট খুলতেই, ভাঙড়ে শুরু বিদ্যুৎ প্রকল্পের কাজ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

জট খুলতেই, ভাঙড়ে শুরু বিদ্যুৎ প্রকল্পের কাজ



মৃন্ময় নস্কর, ভাঙড় : দীর্ঘ টানাপোড়েন এর এর পর ভাঙড়ের বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হল।

১৭ ই জানুয়ারি অগ্নিগর্ভ ভাঙড়ের পর মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক ভাবে বিদুৎ প্রকল্পের গেট খোলেন প্রশাসন ও পাওয়ার গ্রিড কতৃপক্ষ। বিদ্যুৎ প্রকল্পের ভিতরে প্রদক্ষিণ করে দেখেন অতিরিক্ত জেলা শাসক মৃণাল রানো, অতিরিক্ত পুলিশ সুপার সৈকত ঘোষ সহ পাওয়া গ্রিড কর্তৃপক্ষ ।এর পাশাপাশি জমি কমিটির নেতৃত্বরা বিদ্যুৎ প্রকল্পের ভিতরে ঢুকে সরেজমিনে ট্রান্সফর্মার সহ যন্ত্রাংশ দেখে কতৃপক্ষের সঙ্গে কথা বলেন।

ভাঙড়ের নতুনহাটে ৪২০ কেভি এবং ২২০ কেভি সাব স্টেশন পরিদর্শন করে অতিরিক্ত জেলাশাসক মৃণাল রানো বলেন, আজ থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজ আবারও শুরু হল। এখন বিদ্যুৎ প্রকল্পের ভিতরে টেকনিক্যাল কাজ হবে এবং লাইন টানার জন্য জমি জরিপ করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad