পর্দায় নয়: দুষ্কৃতি সেজে লুটপাটের লাইভ বাস্তবে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

পর্দায় নয়: দুষ্কৃতি সেজে লুটপাটের লাইভ বাস্তবে!





মৃন্ময় নস্কর ,দক্ষিন ২৪ পরগণাঃ নিজের গয়নার দোকানে দুষ্কৃতি সেজে লুটপাটের নাটক। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগণা জেলার বারুইপুর থানার চামপাহাটি দেবনাথ সিলভার হাউসে।

জানা গিয়েছে, গত ২৫ শে আগস্ট বারুইপুর থানার চামপাহাটি দেবনাথ সিলভার হাউস থেকে একটি অভিযোগ দায়ের করা হয় যে, কয়েকজন দুষ্কৃতী অস্ত্র দেখিয়ে রূপার গহনা লুটপাট করে। তাদের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বারুইপুর স্পেশাল পুলিশ অপারেশন গ্রুপ ও বারুইপুর থানার পুলিশ এর যৌথ অপারেশন চালিয়ে দোকানের মালিক দেবকুমার দেবনাথ কে গ্রেপ্তার করা হয় এবং তার আরো তিন সহযোগী সামরান গাজী, আব্দুর রহিম গাজী ও আব্দুর রশিদ মোল্লা কে ও গ্রেপ্তার করা হয় । দোকানের মালিক দেবকুমার জেরায় শিকার করে যে ,"তার ব্যাংক ও বাজারে প্রচুর দেনা আছে। এই দেনা টি কভার করার জন্য তিনি একটি নাটক ফাঁদে। তার একার পক্ষে সম্ভব নয় জেনে তার দোকানের এক কর্মচারী সামরান গাজী ও বাইরে থেকে দুই সঙ্গী কে নিয়ে তিনি এই ডাকাতির নাটকটি করে।"

এসপি অরিজিত সিংহ জানান, "দোকান মালিক দেবকুমার দেবনাথ সহ আরো তিন জন কে বৃহস্পতিবার বারুইপুর আদালতে তোলা হবে । তাদের কে আমরা ১৪ দিনের পুলিশ কাস্টিডির আবেদন জানাব। এখন দেখার যে কোর্ট কত দিনের হেফাজত দেয়। দোকান মালিক দেবনাথ কে আমাদের হেফাজতে নিয়ে আসার পর তাঁকে জেরা করা হবে তারা আরো অন্যান্য দোকান লুটপাট এর এরা জড়িত কিনা। দোকান মালিক দেবনাথ যে বেশি পরিমাণ রূপারগহনা লুটের কথা বলে কিন্তু আদতে তা নয়। আমরা খোঁজ চালিয়ে ১২ কিলোগ্রাম রূপার গহনা উদ্ধার করি।"

No comments:

Post a Comment

Post Top Ad