সানি চান, তার মতোই হবে সন্তানরা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

সানি চান, তার মতোই হবে সন্তানরা!



বর্তমানে তিন সন্তানকে নিয়ে সুখে ঘর-সংসার করছেন সানি লিওন। নিশা, নোয়া এবং এশারকে ইতিমধ্যেই হাসি-খুশিভাবে সংসার সামলাচ্ছেন সানি। প্রতিদিন শুটিং সামলে এবং তারপর ছেলে, মেয়েকে নিয়ম করে সময়ও দিচ্ছেন সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার।

কখনও সানি আবার কখনও ড্যানিয়েল সন্তানের কাছকাছি থাকার চেষ্টা করেন বলেও জানিয়েছেন সানি। এ বিষয়ে প্রাক্তন পর্নস্টারকে প্রশ্ন করা হলে বলেন, তিনি চান তার সন্তানরা যেন তার মতই কঠোর পরিশ্রমী হয়। শুধু তাই নয়, যেভাবে স্বামী ড্যানিয়েল ওয়েবার দিনরাত পরিশ্রম করেন, নিশা, নোয়া, এশার যেন তাকে দেখে কিছু শেখে। অর্থাৎ, ড্যানিয়েল এবং তার মতই যেন সন্তানরা পরিশ্রমী হয়।

বিগ বসের ঘরে প্রতিযোগী হয়ে এসে, বলিউডে পা দেন সানি লিওন। কখনও, 'জিসম টু' কখনও 'রাগিনি এম এম এস টু' আবার কখনও 'এক পহেলি লীলা, আবার কখনও 'কুচ কুচ লোচা হ্যায়', 'ওয়ান নাইট স্ট্যান্ডের' মত সিনেমা করেছেন। আবার শাহরুখ খানের সিনেমা 'রইস'-এও আইটেম নম্বর করতে দেখা গিয়েছে সনি লিওনকে। তার আইটেম নম্বরের তালিকা থেকে বাদ পড়েনি সঞ্জয় দত্তের 'ভূমি'-ও। সবকিছু মিলিয়ে বলিউডে কম দিন ডেবিউ করলেও, তার ঝাঁঝ কিন্তু বি-টাউনের সর্বত্র ছড়িয়ে পড়েছে।

তবে শত কাজের মাঝেও সন্তানদের সময় দিতে কিন্তু কখনও ভুল হয় না সানি লিওনের। আর সেই কারণেই কখনও নিশাকে নিয়ে ডিজনিল্যান্ডে যাচ্ছেন সানি লিওন আবার কখনও নোয়া এবং এশারকে আনতে বিদেশে পাড়ি দিচ্ছেন সানি। সবকিছু মিলিয়ে আদ্যপ্রান্ত ঘরোয়া সানি লিওন এখন চাইছেন, তার সন্তানরাও যাতে তাদের মতই কঠোর পরিশ্রমী হয়।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে সানি লিওনের বায়পিক 'কিরণজিত কউর'। কিন্তু, সানি লিওন বহু বছর আগে তার ধর্ম পাল্টে ফেলেছেন। তাই সানির বায়পিকে কখনওই কউর শব্দটি ব্যবহার করা যাবে না বলেও একটি ধর্মীয় সংগঠনের তরফে দাবি করা হয়। শুধু তাই নয়, সানি লিওনের জীবনীতে যাতে কউর শব্দের কোনও উল্লেখ না থাকে, তার জন্যও জোরদার দাবি জানানো হয় সংশ্লিষ্ঠ সংগঠনের তরফে।

যদিও সানি লিওনের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad