সব দেশেই কি এবার চা বিক্রেতার রাজত্ব ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

সব দেশেই কি এবার চা বিক্রেতার রাজত্ব ?



ভারতে চা বিক্রেতা প্রধানমন্ত্রী অবধি নির্বাচিত হয়েছেন , এবার সেই হাওয়া পাকিস্তানেও ৷ পাকিস্তানের সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে পাকিস্তান তেহরিক ই ইনসাফের MNA নির্বাচিত হয়েছেন ফের এক চা বিক্রেতা ৷
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ি পাখতুনখাওয়ার NA-41 (বাইজুর) সিট থেকে জিতে আসা গুল জাফর খান পেশায় চা ওয়ালা ৷ যদিও তার সম্পত্তির পরিমাণ শুনলে মাথা ঘুরে যেতে বাধ্য ৷ এই কোটিপতি -র মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকা ৷ এবং পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে নিজের এই বিপুল পরিমাণ সম্পত্তির বিবরণও দিয়েছিলেন তিনি ৷
জাফর খানের পোশাকের ব্যবসা রয়েছে ৷ জাফরের ১ কোটি টাকা, দুটি বাড়ি, ১ কোটি ২০ লক্ষ টাকার চাষের জমি রয়েছে৷

No comments:

Post a Comment

Post Top Ad