চিকিৎসা বিজ্ঞানের যুগে এসে আমরা অনেক জানা অজানা রোগের সাথে পরিচিত হয়েছি। অনেক অজানাকে জানতে সক্ষম হয়ে তার প্রতিরোধ করেছি। একজন মানুষের শরীরে স্বাভাবিক ভাবে দুটি ‘কিডনি’ থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে খুভ অল্পমানুষের কিডনি একটু পাওয়া গেছে এ পযর্ন্ত। এখন যদি আপনাকে বলা হয় এক জন মানুষের ‘কিডনি’ ৪ টি! কি পাগল মনে করবেন ? তাহলে আসুন বিষয়টি কি জেনে নেওয়া যাক।
এই ব্যতিক্রম ঘটেছে ১৭ বছর বয়সী এক চীনা কিশোরীর ক্ষেত্রে। বিরল রোগে আক্রান্ত ওই কিশোরীর শরীরে ৪ টি কিডনির খোঁজ পাওয়া গেছে।
সম্প্রতি জাওলিন নামে ওই কিশোরী পিঠের মারাত্মক ব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসাপাতালের চিকিৎসকরা পরীক্ষা করতে গিয়ে তার চারটি কিডনি শনাক্ত করেন।
জাওলিন শৈশব থেকে স্বাস্থ্যবান ছিল। বেশি কিছুদিন ধরেই পিঠে নিচের দিকে তার ব্যথা হচ্ছিল। ব্যথা মারাত্মক আকার ধারণ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আলট্রাসাউন্ড রিপোর্টে তার চারটি কিডনি ধরা পড়ে। চিকিৎসকরা তার রিপোর্ট দেখে অবাক হয়ে যান। চিকিৎসকরা এই ধরনের রোগকে ‘রেনাল ডুপ্লেক্স মনস্ট্রোসিটি’ বলে থাকেন।
এক চিকিৎসক জানিয়েছেন, এই ধরনের অতিরিক্ত শারীরিক প্রত্যঙ্গ নিয়ে জন্মানো মানুষের হার খুবই কম৷ তার উপর, যদি দেড় হাজার মানুষের মধ্যে এই প্রত্যঙ্গগত বিড়ম্বনা বা উপসর্গ থেকে থাকে, তাহলে বাড়াবাড়ি ঘটলেও মাত্র একজনের মৃত্যু হয়৷
জাওলিনের চিকিৎসক অবশেষে ইউরেটারেল রিপ্লেনশন সার্জারি করেন এবং জাওলিনের অতিরিক্ত কিডনি সরিয়ে ফেলেন। অস্ত্রোপচারের পর জাওলিন দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

No comments:
Post a Comment