বাগদাঃ এস সি এস টি সেলের ব্লক সভাপতিকে উপেন বিশ্বাসের গোষ্ঠীর বলে জানা যায়। ঘটনার জেরে বাগদা থানার সামনে অবরোধ শুরু করে তৃণমূলের নিউটন বালার পক্ষের লোকজন।
তাদের পক্ষের মহিলা নেত্রী মাধুরী সরকার অভিযোগ করে বাগদা ব্লকের যুব তৃনমূলের সভাপতির নেত্বৃত্বে নিউটন বালাকে মারধর করা হয়েছে । আর অভিযোগ নিউটন বালাকে মারধরের পরে তিনি নিখোঁজ ছিল তাই কর্মীরা অবরোধ শুরু করে যতক্ষন তাকে না পাওয়া যাচ্ছে ততক্ষন অবরোধ চালিয়ে যাবে । অন্যদিকে বাগদা ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি হিবজুর রহমান মন্ডলের দাবি এটা কোন রাজনৈতিক গন্ডগোল নয় এটাকে রাজনৈতিক তকমা লাগান হচ্ছে l ঘটনাস্থলে বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী এসে আন্দোলন কারীদের সঙ্গে কথা বলে পরবতীতে অবরোধ তুলে নেয় l

No comments:
Post a Comment