চেন্নাই, ৭ অগাস্ট : প্রয়াত DMK প্রধান এম করুণানিধি। বয়স হয়েছিল ৯৪ বছর। মূত্রনালীতে সংক্রমণ, জ্বর সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। আজ সন্ধ্যায় তাঁর জীবনাবসান হয়।
২৮ জুলাই চেন্নাইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় বিশেষ মেডিকেল টিম গঠন করে তাঁর চিকিৎসা চলছিল। পরে অবস্থা স্থিতিশীল হয়। কিন্তু, দিন দু'য়েক আগে থেকেই পরিস্থিতি বদলে যায়। কখনও ভালো আবার কখনও খারাপ হচ্ছিল তাঁর শারীরিক অবস্থা। ফলে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে রেখে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন। গতকাল সন্ধ্যা ছ'টা নাগাদ মেডিকেল বুলেটিনে চিকিৎসকরা ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকার কথা জানান। চিকিৎসকরা জানান, তাঁর সব অঙ্গ সঠিকভাবে কাজ করছিল না। মূলত লিভার ঠিকঠাক কাজ করছিল না এবং বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল। এরপর আজ দুপুর থেকে তাঁর অবস্থার আরও অবনতি হতে থাকে। যথাযত মেডিকেল সাপোর্ট দেওয়া সত্ত্বেও তিনি সাড়া দিচ্ছিলেন না।
আজ সকাল থেকেই হাসপাতালে ছিলেন করুণানিধির ছেলে এম কে স্টালিন। এছাড়া পরিবারের অনেকে আজ সকাল থেকে হাসপাতালে ছিলেন। হাসপাতালের বাইরে ভিড় করে ছিলেন পার্টির সদস্যরা। গতকাল বিকেলে করুণানিধির সঙ্গে দেখা করেন তামিলনাড়ু কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট এস থিরুলাভুক্কারাসর

No comments:
Post a Comment