বাগদা : বুধবার উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের চারটি পঞ্চায়েত গঠনের দিন ছিলl এই চারটি পঞ্চায়েতের মধ্যে রনঘাট , বাগদা ও আষারু গ্রাম পঞ্চায়েত তৃনমূল কংগ্রেস দখল করে। অন্যদিকে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে l বাগদা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান হয় অঞ্জলি রায় ও উপপ্রধান হয় গোপাল চক্রবর্তী l আষারু গ্রাম পঞ্চায়েতে তৃনমূল কংগ্রেসের প্রধান হলেন সরস্বতী মুণ্ডা ও উপপ্রধান হয় তুষার বিশ্বাস । এদিন রনঘাট গ্রাম পঞ্চায়েত গঠনের পরে নবনির্বাচিত প্রধান গনেশ রায় ও উপপ্রধান সম্রাট বিশ্বাসকে সম্বর্ধনা দেওয়া হয় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে lপঞ্চায়েত গঠনে উপস্থিত ছিলেন বাগদা ব্লক তৃনমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা বনগাঁ পৌরসভার সভাপতি শঙ্কর আঢ্য ও বাগদা ব্লক তৃণমূল নেতৃত্ব l
অন্যদিকে বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত তৃনমূল কংগ্রেসকে সরিয়ে দখল নিল বিজেপি । এই প্রথম সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করলো। সিন্দ্রানী পঞ্চায়েতে মোট আসন ছিল ২৬ টি তার মধ্যে ১৩ টি বিজেপি এবং তৃনমূল ১১ আসনে ও নির্দল ২ টি আসনে জিতেছিল। ২ টি নির্দল সদস্যের সমর্থন নিয়ে বিজেপি পঞ্চায়েত দখল করে। এই পঞ্চায়েতের প্রধান হন লতিকা মন্ডল এবং উপপ্রধান হয় সুরভী মন্ডল ।
পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তি এড়াতে বাগদা পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পরার মত।

No comments:
Post a Comment