তালে তাল মিলিয়ে বাংলা সিনেমায় চলছে চুম্বন চর্চা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

তালে তাল মিলিয়ে বাংলা সিনেমায় চলছে চুম্বন চর্চা

তালে তাল মিলিয়ে বাংলা সিনেমায় চলছে চুম্বন চর্চা
আজকাল বলিউডের ছবিতে চুম্বন দৃশ্য বা অন্তরঙ্গ দৃশ্য একেবারে জলভাত হয়ে গেছে,  এই সময়ে এটি খুব একটা বিরল দৃশ্য নয়। আর হিন্দি ছবির সাথে তালমিলিয়ে পিছিয়ে নেই বাংলা সিনেমাও। তবে বলিউডের ছবির মতো অতটা না হলেও আজকাল বেশ কিছু কমার্শিয়াল ছবিতে ঢুকে পড়েছে চুম্বন দৃশ্য কিংবা অন্তরঙ্গ দৃশ্য। ২০১৫ এবং এখন অব্দি মুক্তিপ্রাপ্ত কিছু বাংলা ছবিতে দেখানো হয়েছে সেরকমই কিছু চুম্বন দৃশ্যের দিকে চোখ বুলিয়ে আসা যাক।
বাস্তু-শাপ : কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে এই মাসের ১৫ তারিখ। ছবির গল্প পাঁচজন ব্যক্তিকে ঘিরে যারা ফেং শুই এবং বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন। এই ছবিতে পরমব্রত এবং রাইমা সেনের একটি ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য আছে।
এবার শবর : শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই ছবি তৈরি হয়। অরিন্দম শীল পরিচালিত এই ছবি গতবছর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল। শবরের ভূমিকায় আবীর কে ছবি শেষ হওয়ার আগে দেখা যায় পায়েল সরকারকে চুম্বন করতে। যদিও খুব কম সময়ের জন্য এই চুম্বন দৃশ্য দেখানো হয়েছে‚ কিন্তু ওই কয়েক সেকেন্ডেই অনেক কিছু ব্যক্ত করেছ্ন পরিচালক।
ফ্যামিলি অ্যালবাম : এই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন স্বস্তিকা মুখার্জি এবং পাওলি দাম। এই দুজনকে সমকামীর চরিত্রে দেখা গেছে। তাই বুঝতেই পারছেন দুজনের মধ্যে বেশ কিছু চুম্বন এবং ঘনিষ্ঠ দৃশ্য আছে। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিতে দুই অভিনেত্রীই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন।
আরশিনগর : দেব প্রথমে এই ছবিতে চুম্বন দৃশ্য করতে একটু ইতঃস্তত করেছিলেন। পরে অবশ্য পরিচালক অপর্ণা সেন ওঁকে থ্রেট করেন যে উনি ঋতিকা কে চুমু খাবেন এবং দেব কে দেখাবেন কীভাবে চুমু খেতে হয়‚ তখন উনি রাজি হন। পরে অবশ্য দেব খুব ভালোভাবেই এই দৃশ্য করে ফেলেন।
নির্বাক : সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবি গতবছর মে মাসে মুক্তি পায়। চারটে ছোট গল্প নিয়ে এই ছবি তৈরি হয়। কিন্তু চারটে গল্পতেই দেখা যায় সুস্মিতা সেন কে। প্রাক্তন বিশ্ব সুন্দরীর এটা প্রথম বাংলা ছবি। এই ছবিতে ওঁর এবং যীশু সেনগুপ্তের একটা চুম্বন দৃশ্য আছে। এই ছবির জন্য বেশ প্রশংসিত হয়েছেন উনি।
রাজকাহিনী : গতবছরের অন্যতম সফল ছবির একটা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির গল্প একটা গণিকালয় কে ঘিরে। ছবিতে অভিনেত্রী সোহিনী সরকার এবং সায়নী ঘোষ কে সমকামীর চরিত্রে দেখানো হয়েছে। এই দুজনের একটি ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য আছে। এছাড়াও বেগম জান (ঋতুপর্ণা সেনগুপ্ত) এবং মাস্টার (আবীর চট্টোপাধ্যায়) এর মধ্যে একটা চুম্বন দৃশ্য আছে। এছাড়াও বাংলাদেশী অভিনেত্রী জয়া হাসান এবং রুদ্রনীলের মধ্যেও একটা চুম্বন দৃশ্য ছিল এই ছবিতে।

No comments:

Post a Comment

Post Top Ad