চাঁদনী, দিঘা: এখানে স্নান করা বিপজ্জনক- সৈকতের গায়ে ফলকে বেশ বড় বড় করেই লেখা আছে। কিন্তু এ সব যে নজরে আসবে না অসাবধানীদের। ফলস্বরূপ নিষিদ্ধ সৈকতে স্নানে নেমে দিঘায় ফের ঘটল তলিয়ে যাওয়ার ঘটনা। বৃহস্পতিবার বেলার দিকে ওল্ড দিঘার বিশ্ব বাংলাঘাটে স্নানে নেমে নিখোঁজ উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের যুবক বিশাল জয়সওয়াল(১৯)। ঘটনার পর থেকেই স্পিডবোট সহ অন্যান্য উদ্ধার সামগ্রী নিয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস, নুলিয়া এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের জওয়ানরা। পুলিস সূত্রে খবর এদিন সকালে পরিবারের লোকেরা এক সঙ্গে স্নানে নেমে ছিলেন।আচমকাই সমুদ্রে তলিয়ে যায় তিন জন। বিশালের ভাই বিবেক এবং মামাতো ভাই শঙ্করকে টেনে তুলে আনতে সক্ষম হয় নুলিয়ার। কিন্তু গভীরে চলে যায় বিশাল। ঘটনার পর থেকেই পুলিসের নজরদারি নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। নিষিদ্ধ সৈকতে সিসি ক্যামেরার নজরদারী, পুলিসি নজরদারি সহ নুলিয়াদের উপস্থিতি সত্বেও কীভাবে স্নানে নামলেন নিখোঁজ বিশাল এবং তার পরিবারের লোকেরা।দোষ ঢাকতে আপাতত মুখে কুলুপ এঁটেছে পুলিস।

No comments:
Post a Comment