হাবড়া গৌরবঙ্গ রোডে বুধোরহাটি বেলতলা মোড় পথ দুর্ঘটনায় মৃত ১ আহত ৫। ঘটনাস্থলে পথ অবরোধ করে গ্রামবাসীরা। মৃত বাসুদেব ঘোষ (কান্তে)৫৫ বাড়ি বুধোর হাটি মেঠো পাড়ায়।
জানা গেছে, হাবড়া মগরা রোডের বেলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পরপর দুটি ভ্যান ও সাইকেল আরোহীকে ধাক্কা । ঘটনাস্থলে মৃত্যু এক জনের আশঙ্কাজনকভাবে দুই শিশু সহ পাঁচ জনকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ও আহত ব্যক্তি দের নাম পরিচয় জানা যায়নি এখনো। ঘটনাস্থলে হাবড়া থানার পুলিশ। ঘটনার পর গাড়ির চালক পলাতক।
আহতরা হলেন ননী দাস(৭০)মহিষা দাসপাড়া। কালীপদ দাস(৬৫) ইতনা বানীপুর। জীৎ বিশ্বাস(৭) আরাধ্যা বিশ্বাস(৪)। মৃত বাসুদেব ঘোষ(৬০)স্থানীয়।আহতদের হাবড়া হাসপাতালে নিয়ে আসেন। দুই শিশুর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনা স্থলে স্থানীয়রা দীর্ঘক্ষন অবরোধ করেন, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:
Post a Comment