কিরগিজ প্রেসিডেন্টের ছোট মেয়ের তার সন্তানকে স্তনপান করানোর একটি ছবি সম্প্রতি মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের মেয়ে আলিয়া সাজিবা অন্তর্বাস পড়ে তার শিশুকে বুকের দুধ পান করাচ্ছেন। সেই ছবি প্রকাশ্যে আসার পর অনেকেই এ নিয়ে বিরূপ মন্তব্য করতে শুরু করেছেন। সন্তানকে স্তন্যদান ও যৌনতা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
আলিয়া এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমার সন্তানের যখন, যেস্থানে প্রয়োজন তখনই আমি তাকে বুকের দুধ দেব।’
পরে অনৈতিকতার অভিযোগ উঠায় তিনি ছবিটি সরিয়ে নিতে বাধ্য হন। কিন্তু বিবিসিকে দেয়া এব সাক্ষতকারে আলিয়া বলেন, ‘এখানে অমার্জিত কিছু নেই। আমার সন্তানের প্রয়োজন পূরণ করছে আমার শরীর, এই উদ্দেশে ছবিটি দেয়া। যৌনতাকে উৎসাহিত করতে এটি দেয়া হয়নি।’
এই ছবিযে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়, এমন নয়। এমনকি আলিয়ার পরিবার তার বাবা আলমাজবেক আতামবায়েভ ও তার মা রাইসাও অখুশি হয়েছিলেন।

No comments:
Post a Comment