অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিরাট? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিরাট?

অধিনায়কত্ব ছেড়ে দেবেন কোহলি?
ইংল্যান্ড সফরটা ভালো যাচ্ছে না ভারতের। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে ভারত। তাই টানা দুই ম্যাচ হেরে কোহলিদের আত্মবিশ্বাস এখন তলানিতে। অনেকে আবার অধিনায়ক কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আর এরই মধ্যে খবর চাউর হয়েছে নেতৃত্ব থেকে সাময়িক সরে দাঁড়াবেন কোহলি। এমনই খবর প্রকাশ করেছেন একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। তাছাড়া চোটের কারণে এমনিতেই কোহলির তৃতীয় টেস্টে খেলা অনেকটা অনিশ্চিত।
এদিকে, শনিবার থেকে মাঠে গড়াচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। আর এই ম্যাচে ভারতীয় দলে ব্যাপক পরিবর্তনের আভাস পাওয়া গেছে। দলের ব্যাটসম্যানরা কেউই নিজেদের সেরা ফর্মে নেই। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেও দ্বিতীয় টেস্টে ব্যর্থ হয়েছেন কোহলি। আবার সহ অধিনায়ক অজিঙ্কা রাহানের অফ ফর্মও ভাবাচ্ছে বিসিসিআইকে। এমন অবস্থায় তৃতীয় টেস্টে অধিনায়ক হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ট্রেন্টব্রিজ টেস্ট কোহলিদের জন্য এসিড টেস্ট। কারণ এই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে ভারতের। একই সঙ্গে এই সিরিজের পর বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।
বোর্ডের একাংশ ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, ফিল্ডিং কোচ আর শ্রীধরের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নয়। শাস্ত্রীর সঙ্গে তাঁর সঙ্গীদেরও পারফরম্যান্স মূল্যায়ন করা হবে বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad