প্রিয়াঙ্কা যখন বিশ্বসুন্দরী, নিক তখন ৮ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

প্রিয়াঙ্কা যখন বিশ্বসুন্দরী, নিক তখন ৮


প্রিয়াঙ্কা চোপড়া যখন বিশ্বসুন্দরী হন তখন ২০০০ সাল। তখন প্রিয়াঙ্কা চোপড়ার বয়স ছিল ১৮। ২০০৮ সালে তার হবু স্বামী নিক জোনাসের বয়স তখন ৮। সোশ্যাল মিডিয়ায় নিক-প্রিয়াঙ্কার তখনকার ছবি ভাইরাল হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, নিক বয়সে প্রিয়াঙ্কার থেকে ১১ বছরের ছোট। তিনি এখন ২৫, উল্টোদিকে প্রিয়াঙ্কা পা দিয়েছেন ৩৬-এ। কিন্তু প্রেম তো বয়স দেখে না। তাই এ বছরের শেষেই বিয়ে করছেন নিক-প্রিয়াঙ্কা, পাঞ্জাবী রীতিতে তাদের আশীর্বাদ অনুষ্ঠান (বাগদান) হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় একরকম ভাইরাল হয়ে গেছে নিক-প্রিয়াঙ্কার ছবিটি। কোলাজে দেখা যাচ্ছে, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়া প্রিয়াঙ্কাকে আর পাশেই ছোট্ট নি। নিকের বয়স তখন সবে আট।

যদিও নিক সবসময়ই নিজের থেকে বয়সে বড় নারীদের পছন্দ করেন। নিকের আগের প্রেমিকারাও বয়সে তার থেকে বড় ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad