রাতে প্রিয়াঙ্কার ফ্ল্যাটে কে এসেছিলেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 10 August 2018

রাতে প্রিয়াঙ্কার ফ্ল্যাটে কে এসেছিলেন?



বিতর্ক, বিতর্ক আর বিতর্ক। প্রিয়াঙ্কা মানেই রাহুলকে টেনে নিয়ে জোর গুঞ্জন। যখন রাহুলের সঙ্গে একসঙ্গে ছিলেন, তখনও ছিল বিতর্ক।

এখন তো প্রকাশ্যে এসে সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, রাহুলের সঙ্গে তার বিচ্ছেদের কথা। ছেলে সহজ রয়েছেন প্রিয়াঙ্কারই সঙ্গে। তবে রাহুলের সঙ্গে বিচ্ছেদের খবর নিজমুখে জানিয়েও যেন ছাড় নেই প্রিয়াঙ্কার। তাকে নিয়ে এখনও টালিপাড়ায় গুঞ্জন তুঙ্গে। এবার সোজা আঘাত ‘সিঙ্গল মাদার’ হওয়ার কারণেই।

সম্প্রতি সেই গুঞ্জন, সেই আঘাতেরই কঠোর উত্তর দিলেন প্রিয়াঙ্কা। বিরসা দাশগুপ্ত’র ‘ক্রিসক্রস’ ছবির প্রোমোশনের মধ্যে দিয়েই যেন নিজের গল্প বলে চললেন প্রিয়াঙ্কা। ট্যুইটারে শেয়ার হল সেই ভিডিও।

ট্যুইটারে শেয়ার হওয়া ভিডিওতে লোকজনের কু-মন্তব্যের সোজসাপটা জবাব দিলেন তিনি।

ভিডিওতে প্রিয়াঙ্কা বলেন, আমাকে নানারকম প্রশ্নের সম্মুক্ষীণ হতে হয়, অনেক সময়ই তা বেশ কু-রুচিকর। যেমন, তুমি সিঙ্গল মাদার, অসুবিধা হয় না? পুরুষ ছাড়া ছেলে বড় করবে কীভাবে? কাল রাতে যে ফ্ল্যাটে লোকটি এসেছিল, সেকি আত্মীয় নাকি অন্যকেউ? অল্প পোশাক পরে অনলাইনে ছবি দাও, ছেলের ওপর কী প্রভাব পড়ছে?

প্রিয়াঙ্কা আরও জানান, এই সব প্রশ্নে প্রথম প্রথম বিরক্ত হতেন তিনি। এখন আর হন না। তিনি বলেন, আমরা এইভাবেই ভালো আছি। আপনাদের এই সব মন্তব্য আমরা গায়ে মাখি না।

No comments:

Post a Comment

Post Top Ad