পরকীয়ায় মগ্ন হয়ে খুন স্বামী! সঙ্গী প্রেমিক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

পরকীয়ায় মগ্ন হয়ে খুন স্বামী! সঙ্গী প্রেমিক



অবৈধ সম্পর্কের জেরে নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার রেলপার বাবুয়া তালাউ এলাকায়।

জানা গেছে, গত ৭ জুলাই ২ নম্বর জাতীয় সড়কের ধারে মৌজুরি গ্রামের কাছে শাকিল নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়। সেই সময় পুলিশ সন্দেহ করেছিল শাকিল এর মৃত্যু দুর্ঘটনার জেরেই হয়েছে। কিন্তু পরবর্তীকালে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় ,শাকিলের শরীরে গুলি রয়েছে। এরপর শাকিলের ভাই ইমতিয়াজ আলী আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। ইমতিয়াজ তার নিজের বৌদি হাসিনা খাতুন প্রতিবেশী সোনু সহ আরো তিন জনের নামে অভিযোগ দায়ের করেছিল।

ইমতিয়াজের দাবি ,হাসিনা খাতুন এর সঙ্গে সোনুর অবৈধ প্রেম গড়ে উঠেছিল। আর যার কারনে পথের কাঁটা নিজের স্বামীকে সরিয়ে ফেলতে হাসিনা এবং সোনু মিলে গুলি করে খুন করে শাকিলকে। মঙ্গলবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ হাসিনা খাতুন ও সোনুকে গ্রেফতার করে। বুধবার তাদের আসানসোল মহকুমা আদালতে তোলা হবে।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad