গলায় দড়ি দিয়ে গৃহবধূর মৃত্যুতে চাঞ্চল্য এলাকায় ।ঘটনাটি ঘটেছে হাবড়ার হায়দার বেলিয়ায়।মৃতার নাম পাপিয়া অধিকারী (সমাদ্দার)।বয়স ২৬ বছর ।মৃত গৃহবধূর পরিবার তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, বছর আটেক আগে ঘোলার সোদপুরের নাটাগড় মহেন্দ্রনগরের পাপিয়ার সঙ্গে বিয়ে হয় হাবড়ার হায়দার বেলিয়ার বাসিন্দা বিশ্বজিৎ অধিকারির সঙ্গে ।তাদের ৬বছরের একটি কন্যা সন্তানও রয়েছে ।
মৃতার বাবার অভিযোগ, পন ও সন্দেহের বসে অত্যাচার করত মৃতার উপর। মঙ্গলবার দুপুরে গোপাল সমাদ্দারের ফোনে অভিযুক্ত জামাই তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এই খবর দেয় । এরপর পরিবারের লোকেরা এসে জানতে পারে মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে । ঘটনায় মৃতার বাবা শ্বশুড়বাড়ির পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে অধরা অভিযুক্তরা ।

No comments:
Post a Comment