লাইকের বিশ্ব রেকর্ড ভাঙলেন এই প্রেমিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

লাইকের বিশ্ব রেকর্ড ভাঙলেন এই প্রেমিকা




সবচেয়ে কম বয়সে ফর্মুলা ওয়ান জেতার বিশ্ব রেকর্ড গড়ে দুনিয়াকে নিজের পরিচয় দিয়েছিলেন। সেই লুইস হ্যাতাঁমিল্টনের নতুন প্রেমিকাও বিশ্বজুড়ে নিজের নাম ছড়িয়ে দিলেন। না, ড্রাইভিং হুইল কে ধরতে হয়নি, নামতে হয়নি রেসের ট্র্যাকেও। বরং অন্য এক রেসে তিনি হারিয়ে দিয়েছেন কিম কারদাশিয়ানকে। ছবি শেয়ারের জনপ্রিয় সাইট ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন কেনডাল জেনার।
১৯ বছর বয়সী মার্কিন মডেলের একটি ছবি ২৭ লাখেরও বেশি লাইক পেয়েছে। এর আগে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়ার রেকর্ডটি ছিল কানইয়ে ওয়েস্টের সঙ্গে কারদাশিয়ানের বিয়ের ছবিটি। সেই ছবিটি পেয়েছিল প্রায় ২৪ লাখ ৭৫ হাজার লাইক।
মজার ব্যাপার হলো, জেনার কিন্তু কারদাশিয়ানেরই বোন। আপন অবশ্য নন, সৎ বোন। শুধু তা-ই নয়, প্রথম তাঁকে খ্যাতি এনে দিয়েছিল কারদাশিয়ানেরই টিভি রিয়্যালিটি অনুষ্ঠান ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস’।
ওয়ান ডিরেকশন ব্যান্ডের হ্যারি স্টাইলসের সঙ্গে প্রেম ছিল তাঁর। গত বছর ভালোবাসা দিবসের ক্ষণেই সেই প্রেমটা ভেঙে যায়। ৩০ বছর বয়সী ব্রিটিশ চালকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে মাত্র কদিন আগে। মনাকোতে বিলাসবহুল নৌযানে দুজনের একান্ত কিছু মুহূর্তের ছবি ধরা পড়ে পাপারাজ্জির ক্যামেরায়। হ্যামিল্টনও এখন একা। আর প্রেমিকা বেছে নিতে সুপারমডেলদের দিকেই তাঁর ঝোঁক। এর আগে প্রেম করেছেন নিকোল শেরজিংগারের সঙ্গে। আইএএনএস।

No comments:

Post a Comment

Post Top Ad