অভিনেত্রী হতে চান? রেডি তো যৌন সম্পর্ক করার জন্য?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

অভিনেত্রী হতে চান? রেডি তো যৌন সম্পর্ক করার জন্য??


‘ওই ব্যক্তি যেখানে চেয়েছেন আমার শরীরের সেখানেই হাত দিয়েছেন। যেখানেই চেয়েছেন আমার শরীরের সেখানেই চুমু খেয়েছেন। তিনি আমার জামার ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন। এসময় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি তাকে থামিয়ে দিয়েছিলাম। তখন তিনি বলেন, তোমার মনোভাব যদি এ রকম হয়, তাহলে তুমি এখানকার জন্য উপযুক্ত না।’
অভিনেত্রী হওয়ার আশায় বলিউডে পা রেখেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এক তরুণী। বলিউডের আলো ঝলমলে দুনিয়ায় প্রতিষ্ঠা পেতে ভারতের একটি ছোট গ্রাম থেকে শহরে আসেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অভিনেত্রী হতে চাইলে তোমাকে যৌন সম্পর্ক করতেই হবে।’ তিনি জানান, চলচ্চিত্রে শিল্পী নিয়োগ করেন এমন একজন এজেন্ট তার উপর এমন যৌন নিপীড়ন চালিয়েছেন।
শুধু উঠতি তরুণীরাই নন, অনেক প্রতিষ্ঠিত অভিনেত্রীকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তেমনই একজন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঊষা জাদভ। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি তাকে সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন।
ঊষা বলেন, ‘তুমি যদি এ ভূমিকা পেতে চাও তাহলে আমার সঙ্গে শুতে হবে। আমাকে এমন কথা বলা হয়েছিল।’
কিন্তু বিষয়টি নিয়ে আরও অনেকের তিক্ত অভিজ্ঞতা থাকলেও তারা মুখ খুলতে চান না। এর কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক সেই অভিনেত্রীর বলেন, ‘কেউ যদি এসব কথা বলে তাহলে সবাই মেয়েটিকে দোষ দিয়ে বলবে মেয়েটি প্রচারণা চায়। বলবে মেয়েটির কোন মেধা নেই এবং সে টাকা উপার্জন করতে চায়।’
অন্যদিকে এই বিষয়ে রাধিকা আপ্তে বলেন, অনেকেই ভয় পায়। কারণ এখানে কিছু ব্যক্তি এতো ক্ষমতাধর যে তাদের সৃষ্টিকর্তার মতো মনে করা হয়। অনেকে মনে করেন, যৌন হয়রানির বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বললে নিজের ক্যারিয়ার নষ্ট হবে।
তার মতে, হলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে সেখানকার নারী-পুরুষ সবাই যেভাবে একত্রিত হয়েছে সেটি বলিউডেও দরকার।

No comments:

Post a Comment

Post Top Ad