ছেঁড়া পোশাকে ভাইরাল অনুষ্কা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

ছেঁড়া পোশাকে ভাইরাল অনুষ্কা


একসঙ্গে দুটি সিনেমায় অভিনয় করছেন আনুশকা শর্মা। শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সুই ধাগা’। এ ছাড়া স্বামী বিরাট কোহলি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তা সত্ত্বেও ছেঁড়া পোশাকে ভাইরাল হলেন অনুষ্কা । এ জন্য তাকে রীতিমতো সমালোচনার শিকার হতে হলো নেট দুনিয়ায়।
এই মুহূর্তে ইনস্টাগ্রামে অনুষ্কার পোশাক নিয়ে চলছে চর্চা। তার নতুন পোশাক দেখে রীতিমতো আঁতকে উঠেছে নেটিজেনরা ৷ ছবিতে একটি টি-শার্ট ও জিন্স পরে আছেন আনুশকা। টি-শার্ট ঠিকঠাকই ছিল। গোলমাল বাধিয়েছে তার ছেঁড়া জিন্স। পায়ের উরু এবং হাঁটুর অংশ এমনভাবে ছেঁড়া যে, ট্রোলের শিকার হলেন প্রযোজক ও নায়িকা।
শুধু তা-ই নয়, নায়িকাকে খোঁচা দিতেও ছাড়েননি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। কেউ প্রশ্ন তুলেছেন বিরাটের পারিশ্রমিকের ওপর। কেউ আবার নায়িকা হিসেবে আনুশকার পারিশ্রমিক নিয়েও প্রশ্ন তুলেছেন।
সমালোচনার মধ্যেই অনুষ্কার স্টাইল স্টেটমেন্টের প্রশংসাও করেছেন অনেকেই ৷ জানা গেছে, আজকাল তিনি জনপ্রিয় কমিকস চরিত্র ‘সুপ্পানদি’র ভীষণ ভক্ত হয়ে পড়েছেন। আর সেই চরিত্র থেকেই স্টাইলটি ধার করেছেন অনুষ্কা।

No comments:

Post a Comment

Post Top Ad