রাজপোরা লিটার এলাকার একটি বাড়িতে লুকিয়ে ছিল চার জঙ্গি। সেই খবর পেয়ে গতকাল পুলিশ ও সেনা ওই এলাকায় যৌথ অভিযান চালায়। তখনই জঙ্গিদের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। বেশ কিছুক্ষণ লড়াই চলে। এরপর ওই বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, পুলওয়ামার খাল্লেন ও তাহাব গ্রাম থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে AK ম্যাগাজ়িন, একটা ইনসাস ম্যাগাজ়িন ও UBGL উদ্ধার করা হয়েছে।

No comments:
Post a Comment