চাঁদনীঃ ছবি করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হল এক বৈদ্যুতিক চ্যানেলের সাংবাদিক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মেচেদা রেল স্টেশনের ওভারব্রিজের উপর এক সিভিক ভলান্টিয়ার কর্মরত অবস্থায় মদ্যপ পান করে হাবুডুবু খাচ্ছিনেন রাত প্রায় ১১ টা১০ মিঃ নাগাদ সেই সময় এক সাংবাদিক বাড়ি যাওয়ার জন্য ট্রেন থেকে নেমে বাস ধরার জন্য ওভারব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় দেখতে পান , এক সিভিক ভলান্টিয়ার পড়ে থাকা দেখতে পেযে ছবি করতে শুরু করলে এক জন পুলিশ তেড়ে এসে চড়াও হয় ঐ সাংবাদিকের উপর। এবং ঠেলাঠেলি ও মোবাইল কেড়ে নেয় । এবং জামার কলার ধরে টানা হিঁচড়ে জামার বোতাম গুলো ছিঁড়ে ফেলে। এবং ওভারব্রিজের উপর থেকে ঠেলে ফেলে দেওয়ার হুমকি ও দেয়।
কিছুক্ষণ পর পথচলতি লোকজন জড় হয়ে প্রতিবাদ করলে ঐ কর্মরতা পুলিশ যে নিজেকে রেলপুলিশ পরিচয় দিযে ছিলো সেই পুলিশ মোবাইল ফেরত্ দেয। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি লোকজন যদি নেশা করে যেখানে সেখানে পড়ে থাকলে , চুরি ও ছিনতাই আরো বাড়বে। আর এমনিতেই মেচেদা স্টেশনে প্রায় অধিকাংশ সময় চুরি ছিনতাই সবসময় হয । এরকম যদি পুলিশের লোক রাস্তায় পড়ে থাকে চোর ছিনতাইকারী দের উপদ্রব আরো বাড়বে এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

No comments:
Post a Comment