সঙ্গী যদি মিলনে আগ্রহী না হন! কি করবেন জেনে নিন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

সঙ্গী যদি মিলনে আগ্রহী না হন! কি করবেন জেনে নিন?


মানুষের দেহের আর পাঁচটা চাহিদার মতোই যৌন মিলনও একটি চাহিদা৷ তবে অনেকেই নিজের সঙ্গীর কাছে রতিসুখের ইচ্ছে প্রকাশ করতে সংকোচ করেন৷ এবার থেকে অভ্যেসটা পাল্টে ফেলুন৷ নিজের মন ঠিক যা চায়, সেটাই করুন৷ এব্যাপারে বরং মাথাকে ঘুম পাড়িয়ে মন দিয়েই সিদ্ধান্ত নিন৷
বিভিন্ন কারণে আপনার যৌনমিলনের খিদে কমে যায়৷ অনেক সময় সম্পর্কের মধ্যে বোঝাপড়ার অভাবে ইচ্ছে কমে যায়৷ কখনও আবার সঙ্গীর উত্তেজনা না থাকলে নিজে থেকে জোর করে সুখ আদায়ের তাগিদটা মরে যায়৷ সঠিক সঙ্গীর না পাওয়ার কারণেই মূলত আপনার দেহের পাশবিক খিদেটা অদৃশ্য হতে থাকে৷ এমনটা একেবারেই হতে দেবেন না৷
সঙ্গীর জন্য নিজের চাহিদার সীমাটাকে কেটে ছোট করে ফেলার কোনও মানেই হয় না৷ দু’জনে মিলে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের রাস্তা খুঁজে বের করতে পারেন৷ ততক্ষণ কি যৌন মিলনে বিরতি নেবেন? ভেবে দেখতে পারেন৷ কারণ বিরতি চাহিদা দ্বিগুণ করতে সাহায্য করে৷
আবার ধরুন আপনি অথবা আপনার সঙ্গী হাজার চেষ্টা করেও রতিসুখের শিখরে পৌঁছতে পারছেন না৷ তার মানে মানসিকভাবে দু’জনে কোথাও আটকে রয়েছেন৷ পরস্পরের শরীরের প্রতিটা অংশকে ভালবাসুন৷ এতে মিলনে ‘প্যাশন’ বাড়বে৷
আপনার চাহিদা যদি আপনার সঙ্গীর থেকে কয়েকগুণ বেশি হয়, তাহলে তা মরতে দেবেন না৷ নতুন নতুন পদ্ধতিতে মিলন ঘটিয়ে তাঁকে উত্তেজিত করে তোলাও আপনার কাজ৷ মিলনের সময় বাড়লে চাহিদাও মিটবে৷
তবে অনেক ক্ষেত্রে বিষয়টি শারীরিক গঠনের ওপরও নির্ভর করে৷ আপনার অথবা আপনার পার্টনারের যৌন চাহিদায় ভাটার কারণ জানতে ফিজিওথেরাপিস্টের সাহায্যও নিতে পারেন৷ বিষয়টিকে বাড়তে দেওয়ার আগেই সমাধান সূত্র খুঁজে বের করাটা বুদ্ধিমানের কাজ হবে৷ কারণ দিনের শেষে মানুষ সুখেই থাকতে চান৷

No comments:

Post a Comment

Post Top Ad