নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : মহাসাড়ম্বরে বারুইপুরে অনুষ্ঠিত হল রাখি বন্ধন অনুষ্ঠান।রবিবার বারুইপুর পুরসভার ১৭ নং ওয়ার্ডে বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তিরায় চৌধুরীর নেতৃত্বে সাংস্কৃতিক আঙ্গিকে রাখি বন্ধন অনুষ্ঠান হয়। খোদ চেয়ার এলাকার হিন্দু মুসলিম সহ সর্ব ধর্মের মানুষের মধ্যে মিশে গিয়ে হাতে রাখি পরিয়ে দিয়ে আপন করে নেন। এ বিষয়ে চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী বলেন, "রাখি বন্ধন মানে ভাতৃত্বের বন্ধন।আজ মানুষ একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে মানুষ কে আপন করে নিয়েছে।"
অন্যদিকে ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদ এর নেতৃত্বে রাত রাখি বন্ধন অনুষ্ঠান হয়। বাসন্তী হাইওয়ের ঘটকপুকুরে এদিন সকালে সপারিষদ কাইজার আহমেদ উপস্থিত হয়ে পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে মিষ্টি মুখ করিয়ে আপন করে নেন। তিনি বলেন, "রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলায় আমরা এই দিনটিকে ‘সংস্কৃতি দিবস' হিসেবে পালন করছি।"মানুষের দরবারে গিয়ে হাতে রাখি পরিয়ে দিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করছি।"

No comments:
Post a Comment